বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার
বগুড়ার শিবগঞ্জে পুলিশের পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ১০২ ভরি তেজাবি সোনা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই করা সোনা বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।



