রেমিট্যান্স ও ডিজিটাল সেবা সম্প্রসারণে ওয়ান ব্যাংক-নগদের চুক্তি
রেমিট্যান্স বিতরণ ও ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে ওয়ান ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। সম্প্রতি রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি সই হয়।




