রাষ্ট্রীয় সম্মানও সহ্য হচ্ছে না জামায়াত-এনসিপির: আম জনতার তারেক
আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানের অভিযোগ, জামায়াতে ইসলামী ও এনসিপি তাঁর রাষ্ট্রীয় সম্মান পাওয়াও মেনে নিতে পারছে না। তাঁকে হেয় করতে গিয়ে দল দুটির নেতাকর্মীরা এখন তাঁর সামান্য সম্মানেও ঈর্ষান্বিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি।



