শাদমান-হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশন শেষে ৫৯ ওভারে ১৭৭ রান তুলেছে বাংলাদেশ। তিন উইকেট হারালেও শাদমান ইসলামের দৃঢ় ব্যাটিং এবং তৌহিদ হৃদয়ের সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশকে স্বস্তির জায়গায় রেখেছে।

