নুহা হত্যার বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে (৭) শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। হত্যাকাণ্ডের সাত দিন পর পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে শিশুটিকে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে।



