ইনানীতে গ্যাসের আগুন নিয়ন্ত্রণে লাগতে পারে ৭ দিন
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনতে আরও প্রায় সাত দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নির্ধারিত কিছু পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না।



