আট বছরেও চালু হয়নি ঝিনাইদহের ৪টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র
সুদৃশ্য বহুতল ভবন আছে, কক্ষজুড়ে সাজানো দামি চিকিৎসা সরঞ্জাম, শয্যা ও জেনারেটর, এমনকি স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য প্রস্তুত ডরমেটরিও। কিন্তু যাদের জন্য এত আয়োজন, সেই ডাক্তারের পদই খালি রয়েছে বছরের পর বছর।



