সোনারগাঁওয়ে দুর্ধর্ষ ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে দেড় কোটি টাকার মালামাল ও নগদ অর্থ লুট
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকার \'কাশ্মীর গ্রুপ\' নামক প্রতিষ্ঠানে মঙ্গলবার ভোর রাতে সংঘটিত এই সশস্ত্র ডাকাতিতে নগদ টাকা ও মূল্যবান তামার তারসহ প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।



