ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ব্যানারে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

