শ্রীপুরে ইউএনওর বাসভবনের ককটেল বিস্ফোরণে
গাজীপুরের শ্রীপুরে একই রাতে দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞার সরকারি বাসভবনের সামনে একটি আর ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে দুইটি ককটেল বিস্ফোরিত হয়।

