শ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও উড়ালসেতুতে ককটেল নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসন চত্বর এবং মাওনা চৌরাস্তা উড়ালসেতু থেকে ককটেল নিক্ষেপ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সোয়া ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে আধা ঘণ্টার ব্যবধানে পৃথক এই দুটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

