ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে শুক্রবার রাত থেকে শনিবার বেলা ১২টা পর্যন্ত টানা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।

