মিরপুরে দুই বাসে আগুন, মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মিরপুরে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে সন্ধ্যায় মিরপুর-১০ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
