জুলাই জাদুঘরে রক্তাক্ত দিনের স্মৃতি
থরে থরে সাজানো শহীদদের রক্তমাখা শার্ট, জুতা, ভাঙা চশমাসহ ব্যবহৃত নানা স্মারক। প্রতিটি জিনিস যেন ধারণ করে আছে একেকটি জীবনের গল্প। সন্তানের ব্যবহৃত সামগ্রীর সামনে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি কোনো মা, কেউ আবার স্মৃতিচিহ্ন ছুঁয়ে ফিরে গেছেন সেই রক্তাক্ত দিনগুলোতে।
