কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের শহরের মজমপুর দাদাপুর সড়কে অবস্থিত বাসভবনে শনিবার (২৮ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী তারিক আহম্মেদ দ্রুত ঘটনাস্থলে যান।

