বাগদাদে দুর্যোগপূর্ণ বায়ুদূষণ, ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর
শীতের মৌসুম আসতে শুরু করলেই দূষণের মাত্রা অত্যধিক বেড়ে যায়। আজ সকালে দেখা গেল, ইরাকের বাগদাদের বায়ুমানের অবস্থা দুর্যোগপূর্ণ। আজ রোববার (২৯ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তালিকার শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ।

