সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫
সুনামগঞ্জের মধ্যনগরে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দু পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের নূরে আলম জিকু ও জলুসা গ্রামের উজ্জল মিয়ার লোকজনের মধ্যে খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে।


