দেশের ৩৮ রেলস্টেশনে নিরাপত্তা জোরদার, মোতায়েন ১৪ প্লাটুন আনসার
দেশের গুরুত্বপূর্ণ ৩৮টি রেলওয়ে স্টেশন ও থানায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রেল চলাচল স্বাভাবিক রাখতে এসব স্থানে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।


