চেক প্রতারণায় সিরাজ মোল্লার কারাদণ্ড
ভোলার লালমোহনে ৩০ লাখ টাকার চেক প্রতারণার মামলায় মোল্লা আইসক্রিমের মালিক মো. সিরাজ মোল্লাকে এক বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) লালমোহন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।



