‘ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সত্য বলা শিখিয়েছেন তৌফিক ইমরোজ খালিদী’
দেশের অনলাইন সাংবাদিকতার পথিকৃৎ, সম্পাদক ও সংগঠক তৌফিক ইমরোজ খালিদীকে স্মরণ করেছেন সহকর্মী, বন্ধু, সাংবাদিক, শিল্পী, স্বজন ও বিশিষ্টজনেরা। তার সাংবাদিকতা, পেশাগত আদর্শ, কর্মময় জীবন এবং ব্যক্তিগত স্মৃতির নানা দিক উঠে আসে স্মরণসভায়।

