দেশে মোট ভোটার ১৩ কোটি
দেশে এখন সর্বমোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
