জলাবদ্ধতায় ঝুঁকিতে আড়াই হাজার টন ধান
আমনের ভরা মৌসুমে অসময়ের বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট জলাবদ্ধতায় চরম বিপাকে পড়েছেন কুষ্টিয়ার চাষিরা। কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ‘বিলের মাঠ’ এলাকায় প্রায় ৩৫০ হেক্টর ধানিজমির ফসল নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

