কুষ্টিয়ায় জামায়াত নেতার সমর্থক ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও গুলি, আহত ৫
কুষ্টিয়ায় গড়াই নদীর বালুমহাল ঘিরে জামায়াত নেতা মো. শাহজাহানের সমর্থক ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ জন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।



