কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয় সংসদকে অধিকতর দক্ষ এবং কার্যকরভাবে গড়ে তুলতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, যারা সত্যিকার অর্থেই যোগ্য, দক্ষ এবং পেশাদারিত্বের সাথে কাজ করতে পারবে, দুঃখজনকভাবে তারা রাজনীতিতে আসতে চান না।



