প্রেমের টানে ভারতীয় যুবক এখন বরিশালে
প্রেমের টানে ভারতের গুজরাট রাজ্য থেকে বাংলাদেশের বরিশালে এসেছেন সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা (২০) নামের এক যুবক। পরে পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেছেন বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামের মাহি আক্তার (১৭) নামের এক কিশোরীকে।

