ইন্দোনেশিয়ায় সোনার খনিতে পানি ঢুকে ১৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৩
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি সোনার খনিতে ভূমিধসের পর পানি ঢুকে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। চিগুহা এলাকার ওই খনিটি অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছিল বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

