ইমপ্যাক্ট সাবে ছন্দে ফিরলেন মোস্তাফিজ, টপকালেন জাম্পাকে
দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেওয়ার ঠিক আগমুহূর্তে বল হাতে ছন্দে ফিরলেন মোস্তাফিজুর রহমান। আইএলটি-টোয়েন্টিতে প্রথম ম্যাচের খরুচে ও উইকেটশূন্য বোলিংয়ের হতাশা পেছনে ফেলে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ালেন এই বাঁহাতি পেসার।


