কোন স্বপ্ন অপূর্ণ থেকে গেল সোহেল খানের!
না ফেরার দেশে পাড়ি জমালেন মডেল-অভিনেতা সোহেল খান। মোস্তফা সরয়ার ফারুকীর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। প্রথম বিজ্ঞাপনচিত্রেই ‘ওরে কত কথা বলে রে’ সংলাপের মাধ্যমে রাতারাতি দেশজুড়ে পরিচিতি পান এই শিল্পী।

