কর্ণফুলী টানেল সড়কে ব্যয় বাড়ল ৫৭ কোটি, মেয়াদ ৬ মাস
চট্টগ্রামের কর্ণফুলী টানেল চালুর তিন বছর পেরিয়ে গেলেও আনোয়ারা প্রান্তের সংযোগ সড়কের উন্নয়নকাজ এখনো শেষ হয়নি। ভূমি অধিগ্রহণের জটিলতা, বিদ্যুতের খুঁটি অপসারণসহ নানা প্রতিবন্ধকতায় বারবার পিছিয়েছে কাজ শেষ করার সময়সীমা।



