আমতলীতে ঘুষের টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক
বরগুনার আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করেছেন দুদক পটুয়াখালী সমন্বনিত কার্যালয়ে কর্মকর্তারা। রবিবার (২২ নভেম্বর)সকালে পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।



