রণবীরকে শচীন: আমার জন্য বল কোরো
অভিনেতা হিসেবে বার বারই নিজেকে ভেঙেছেন বলিউড তারকা রণবীর সিং। তবে এবার অভিনেতার অভিনয়ের প্রশংসা শোনা গেল কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মুখে। শুধু প্রশংসাই নয়, রণবীরকে ক্রিকেটের মাঠে নেমে বল করার আমন্ত্রণও জানালেন এই মাস্টারব্লাস্টার।



