গুলি-কাণ্ডের পর নিজস্ব ছন্দে টাইগার
বলিউডের হার্টথ্রব অভিনেতা টাইগার শ্রফ বিপদের রেশ কাটিয়ে ফের চেনা ছন্দে। গুলি চালানোর ঘটনার পর প্রথমবার জনসমক্ষে মঞ্চে ফিরলেন বলিউডের এই অভিনেতা। শুধু উপস্থিত হওয়াই নয়, মঞ্চে উঠে নিজের নাচের দক্ষতায় দর্শকদের মন জয় করলেন তিনি।



