সেন্টমার্টিনে পর্যটকদের ‘জিম্মি’ দশা
বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিন নৌযান চলাচল বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুট। গতকাল রবিবার সকালে কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়ায় প্রবালদ্বীপটিতে আটকে পড়া বাকি পর্যটকদের নিরাপদে মূল ভূখ-ে ফেরার পথ সুগম হয়েছে।


