মেয়াদ বৃদ্ধির পরই বন্ধ তিন হাজার কোটির প্রকল্প
নানা জল্পনা-কল্পনার পর আলোচিত ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশন মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়ার সাড়ে তিন মাসের মাথায় প্রকল্প বাস্তবায়ন না করে উল্টো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা।



