নিরাপত্তা, ন্যায়বিচার ও নির্ভরযোগ্য সুরক্ষা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানীতে সাম্প্রতিক সহিংসতা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সামনে একটি গুরুতর প্রশ্ন হাজির করেছে : রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিজেদের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন হয়ে পড়ে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কে?


