জাতীয় বিচ ভলিবলে নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার-ভিডিপি
জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহিলা এ দল। কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ পুলিশ মহিলা এ দলকে ২-১ সেটে হারিয়ে শিরোপা জিতে নেয় আনসার ও ভিডিপি মহিলা এ দল।

