আজ লিভারপুলের মাঠে অগ্নিপরীক্ষায় পচেত্তিনোর ম্যানইউ
গত ৪০ বছরের মধ্যে লিগে সবচেয়ে বাজে শুরুর পর খাদের কিনারায় দাঁড়িয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমন এক চরম দুঃসময়ে দলের হাল ধরেছেন নতুন কোচ মরিসিও পচেত্তিনো। তবে দায়িত্ব নিয়েই এই আর্জেন্টাইন কোচকে মুখোমুখি হতে হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের।



