রোহিঙ্গা সংকট : যে পথ দেখিয়েছে আইসিজে
রোহিঙ্গা সংকট কেবল দক্ষিণ-পূর্ব এশিয়া নয়; পুরো বিশ্বে একটি আলোচিত মানবিক ও আন্তঃরাষ্ট্রীয় ইস্যু। বিশেষত রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একদিকে মানবিক সমস্যা, অন্যদিকে এটি এদেশের জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, পরিবেশ, সামাজিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক ভূরাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।


