ফটিকছড়িতে ব্যবসায়ীকে গুলি করে পালাল দুর্বৃত্তরা
চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ আবছার উদ্দীন চৌধুরী (৩৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।



