আমন নিয়ে দুশ্চিন্তায় উপকূলের কৃষক
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় টানা চার দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে হাজার হাজার হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক জমিতে বৃষ্টির পানি জমে ধানের শীষ ডুবে যাওয়ায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।



