বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে দুই পরিবর্তন দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে দুটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সোমবার থেকে শুরু এই ম্যাচের প্রোটিয়াদের টেস্ট দলে ফিরেছেন পেসার আনরিখ নরকিয়া ও ব্যাটার টনি ডি জর্জি।


