আজ শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্যমেলা
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণের সুযোগ দিতে রাজধানীতে শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা। সাত দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের চার শতাধিক উদ্যোক্তা অংশ নেবেন।