মানিকগঞ্জ ও ধামরাইয়ে ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ
গ্যাস বিতরণব্যবস্থার উন্নয়নকাজের কারণে মানিকগঞ্জ ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

