ব্রাজিলিয়ানদের স্বপ্ন থামিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বোকা
১৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে উৎসবে মাতল আর্জেন্টাইন পরাশক্তি বোকা জুনিয়র্স। কলম্বিয়ার বারানকিয়ার মেত্রোপলিতানো স্টেডিয়ামে গতকাল সামনে ফাইনালে ব্রাজিলের ক্লাব আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট কোপা সুদামেরিকানার শিরোপা পুনরুদ্ধার করেছে পারেদেসরা।


