মহেশখালীতে জমি বিরোধে সৎভাই নিহত, গ্রেপ্তার ১
কক্সবাজারের মহেশখালীতে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সৎভাইয়ের ছোড়া ইটের আঘাতে হাজী মোহাম্মদ মুহিবুল্লাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তার সৎভাই নেছার উল্লাহকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।



