ঠাকুরগাঁওয়ে কৃষিজমির মাটি কর্তনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার অভিযোগে সুজন ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার মধুপুর ও ঢোলারহাট সংলগ্ন শুকনদী এলাকায় এই অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির এই জরিমানার আদেশ দেন।


