লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত ২
লালমনিরহাট জেলায় ট্রাক, গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা গেছে। রবিবার (২২ নভেম্বর) সকালে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



