দলে থেকে পানি টানতে চাইনি
সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি টুর্নামেন্টসেরা হয়েছেন রংপুর বিভাগের মীম মোসাদ্দেক। ১৪ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৫টি ফিফটির সাহায্যে ৫৭.৪৩ গড়ে ৮০৪ রান করার পাশাপাশি ১৪টি ডিসমিসালের মালিক এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

