ভালো ফলনেও লোকসানের শঙ্কা টাঙ্গাইলের আমনচাষিদের
হেমন্তের শিশিরভেজা সকাল, হালকা কুয়াশা আর মিষ্টি রোদ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠজুড়ে পাকা ধানের সোনালি শীষ, কৃষকের ঘরে ঘরে নতুন ধান তোলার প্রস্তুতি। ধান কাটা ও ঘরে তোলাকে কেন্দ্র করে টাঙ্গাইলের গ্রামীণ জনপদে বইছে নবান্ন উৎসবের আমেজ।

