ভোলা শিক্ষক ফোরামের সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মেহেদী
শিক্ষকদের যথাযথ মর্যাদা, ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে ভোলায় জাতীয় শিক্ষক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য সংগঠনটির ভোলা জেলা উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

